জামায়াত আমিরের বক্তব্য: জুলাই যোদ্ধাদের প্রতি সহিংসতা না করার আহ্বান
- আপলোড সময় : ০৪:১৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ২২৩ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের উদ্দেশে বলেছেন, যাদের কারণে বর্তমান সরকার গঠিত, তাদের প্রতি সহিংসতা না করার আহ্বান জানান।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, তাদের গায়ে হাত দেবেন না।’
তিনি ব্যাংককের হাসপাতালে জুলাই যোদ্ধাদের অবস্থা দেখে আসার কথা উল্লেখ করে বলেন, সেখানে অনেকের শরীর অবশ হয়ে পড়েছে এবং তারা আর উঠতে বা বসতে পারবেন না। তার মতে, ‘এটি চরম বিশ্বাসঘাতকতা হবে যদি তাদের প্রতি সহিংসতা করা হয়।’
জামায়াত আমির জনগণের অভিপ্রায়কে গণতান্ত্রিক দেশে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘৭০ ভাগ মানুষ ভোট দিয়েছে। এখন সরকারি দল মানবে না, তবে অবশ্যই মানতে হবে।’
মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক তালিকা না থাকার অভিযোগ তুলে তিনি বলেন, ‘৭১ সালে একজন ইনোসেন্ট মানুষ মারা গেলে গোটা জাতি কষ্ট পায়। শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা নেই, যা সরকারের দায়িত্ব।’























