ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিদ্যুৎস্পর্শে দুই কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ২২৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পর্শে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে পানিতে মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মৃত কিশোরদের নাম জিল্লু মিয়া (১৪) ও সাকিল মিয়া (১৩)। তারা ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে তারা মারা যায়।

স্বজনরা তাদের বাড়িতে না ফেরায় সন্ধ্যা ৬টার দিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক জানান, দুই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, দুই কিশোরই গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যায়। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শাল্লা থানার ওসি শওকত জামিল জানান, বিদ্যুতের তারের সঙ্গে লেগে দুই কিশোর মারা যায়। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুনামগঞ্জে বিদ্যুৎস্পর্শে দুই কিশোরের মৃত্যু

আপলোড সময় : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬