ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে একটি পরিত্যক্ত ঘরে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ৬০ বছর বয়সী হনুফা বেগম, ১৯ বছর বয়সী তার মেয়ে ইতি আক্তার এবং ১৪ বছর বয়সী নাতি ফাহিম। বিস্ফোরণের পর তারা প্রাণ বাঁচাতে বাড়ির পাশে নদীতে ঝাঁপ দেন।

এ ঘটনা ঘটে সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়ন পরিষদের পেছনে মৃত শাহা আলম হাওলাদারের বাড়িতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পরিত্যক্ত লাকড়ি রাখার ঘরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের সময় আহতরা বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলেন। বিস্ফোরণের ফলে তাদের শরীরের বিভিন্ন অংশে আগুন ধরে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তারিকুল জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের ক্ষত রয়েছে। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। তিনি জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলাউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত তথ্য জানাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে ৩ জন দগ্ধ

আপলোড সময় : ০২:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬