বিমানবাহিনীতে ৩৪২ বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- আপলোড সময় : ১০:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ২৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিমানবাহিনীতে বেসামরিক পদে ৩৪২ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের ৪৫টি পদে হবে।
আবেদন প্রক্রিয়া ০২ আগস্ট ২০২৬ সকাল ১০টায় শুরু হয়েছে এবং চলবে ২২ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীদের বয়সসীমা ১ আগস্ট ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ২ থেকে ২০ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ২১ থেকে ৪৫ নম্বর পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের জন্য সব পদের আবেদন ফি ৫০ টাকা।
আবেদনের সময়সীমা অনুযায়ী, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ২২ আগস্ট ২০২৬। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

























