ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানকে পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানকে দেড় দশকের দুঃশাসন, বৈষম্য, দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, ২০২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের ফলে দীর্ঘদিনের বৈষম্যমূলক শাসনের অবসান ঘটে এবং ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা উচিত। তিনি তাদের আত্মত্যাগ ও অবদানের জন্য জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এটি অনন্তকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও বিভিন্ন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা-হামলার মাধ্যমে সমাজে বিভাজন সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, এসব অনাচারের ফলে জনমনে ক্ষোভ সঞ্চিত হয়েছিল, যা কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে প্রকাশ পায়।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মহান জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রের উচিত শহীদ ও আহতদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানকে পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি

আপলোড সময় : ০৮:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬