ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরে পোশাক খাতে ৪০ হাজার কর্মসংস্থান কমেছে: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, গত দুই বছরে দেশের তৈরি পোশাক খাতে শতাধিক কারখানা বন্ধ হওয়ার ফলে প্রায় ৪০ হাজার কর্মসংস্থান কমেছে।

রাজধানীর গুলশান ক্লাবে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা)’ উপলক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

মাহমুদ হাসান খান বলেন, শিল্পে নিয়মিত কিছু কারখানা বন্ধ হয় এবং নতুন কারখানাও চালু হয়, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কর্মসংস্থান বাড়ছে নাকি কমছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি ১৩৯টি নতুন কারখানা শিল্পে যুক্ত হয়েছে, তবে গত দুই বছরে বন্ধ হওয়া কারখানাগুলোর কারণে কর্মসংস্থান কমেছে। স্থানীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের কারণে এসব কারখানা বন্ধ হয়েছে।

বিজিএমইএ সভাপতি আরও জানান, চলমান জ্বালানি সংকটের কারণে উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। সরকার জানিয়েছে, আগামী ৮ বা ৯ আগস্ট থেকে পরিস্থিতির উন্নতি শুরু হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুই বছরে পোশাক খাতে ৪০ হাজার কর্মসংস্থান কমেছে: বিজিএমইএ সভাপতি

আপলোড সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬