ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এক বিলিয়ন ডলার ছাড়াবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত মোট বিনিয়োগ এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এই বিনিয়োগ ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, শিল্পায়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের প্রতি আনোয়ারা বা চট্টগ্রামে একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নিয়ন্ত্রণমুক্তকরণ (ডিরেগুলেশন) নীতিতে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ এখন ব্যবসা-বাণিজ্যের জন্য ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন উন্মুক্ত।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেড যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এক বিলিয়ন ডলার ছাড়াবে: অর্থমন্ত্রী

আপলোড সময় : ০৯:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬