ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেপি মরগানের স্বর্ণের দাম নিয়ে নতুন পূর্বাভাস: চাহিদা দুর্বল হতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থা জেপি মরগান স্বর্ণের চাহিদা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চলতি বছরের জন্য স্বর্ণের দাম পূর্বাভাস কমিয়েছে, কারণ প্রধান খাতগুলোতে চাহিদা প্রত্যাশার তুলনায় দুর্বল থাকতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেপি মরগান তৃতীয় প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলার এবং চতুর্থ প্রান্তিকে ৪ হাজার ৫০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। ব্যাংকটির মতে, এই পূর্বাভাসের ঝুঁকি নিম্নমুখী হওয়ার সম্ভাবনা বেশি।

গত ৯ জুন, জেপি মরগান পূর্বাভাস দিয়েছিল যে, বছর শেষ নাগাদ স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে। তবে গত শুক্রবার (৩ জুলাই) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭৪ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে, যা ২৩ জুনের পর সর্বোচ্চ।

জেপি মরগান আরও জানিয়েছে, উচ্চ সুদের হার অলাভজনক মূল্যবান ধাতুর ওপর চাপ সৃষ্টি করবে। তবে দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ ক্রয় এবং প্রকৃত চাহিদা শক্তিশালী রয়েছে।

রুপার বাজার নিয়েও ইতিবাচক পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি। তাদের মতে, ২০২৭ সালে রুপার গড় দাম প্রতি আউন্স ৬০ থেকে ৬৫ ডলারের মধ্যে থাকতে পারে। প্ল্যাটিনামের ক্ষেত্রেও মূল্য বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে, যা ২০২৭ সালের মধ্যে প্রতি আউন্স প্রায় ১ হাজার ৯৫০ ডলারে পৌঁছাতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জেপি মরগানের স্বর্ণের দাম নিয়ে নতুন পূর্বাভাস: চাহিদা দুর্বল হতে পারে

আপলোড সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬