ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ধু পানিচুক্তি নিয়ে পাকিস্তানের কঠোর সমালোচনা

  • আপলোড সময় : ০৮:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

পাকিস্তান ভারতের বিরুদ্ধে সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) একতরফাভাবে স্থগিত করার অভিযোগ তুলেছে। ইসলামাবাদে আয়োজিত ‘দ্য ইন্ডাস ওয়াটার্স ট্রিটি: আ কি ইনস্ট্রুমেন্ট ফর পিস অ্যান্ড রিজিওনাল স্ট্যাবিলিটি’ শীর্ষক সম্মেলনে পাকিস্তানের নেতারা এই সিদ্ধান্তকে ‘অবৈধ’ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন।

২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সরকার বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি স্থগিত করে। ভারতের দাবি, সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, "কোনো চুক্তিতে একতরফাভাবে তা বাতিল করার বিধান নেই।" তিনি সতর্ক করে দেন, পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসেবে বিবেচিত হবে।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু নদকে পাকিস্তানের জীবনরেখা হিসেবে উল্লেখ করে বলেন, এটি কোনোভাবেই দর-কষাকষির উপকরণ হতে পারে না। তিনি পানিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে একটি নতুন আন্তর্জাতিক কনভেনশন তৈরির প্রস্তাব দেন।

সম্মেলনে পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মালিক সিন্ধু পানিচুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, "যদি এই চুক্তি কার্যকর না থাকে, তবে আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিই চরম ঝুঁকির মুখে পড়বে।" পাকিস্তানের ইন্ডাস রিভার সিস্টেম অথরিটি অভিযোগ করেছে যে, ভারত সম্প্রতি চেনাব নদীতে পানির প্রবাহ কমিয়ে দিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিন্ধু পানিচুক্তি নিয়ে পাকিস্তানের কঠোর সমালোচনা

আপলোড সময় : ০৮:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬