ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াতুল্লাহ খামেনির জানাজার জন্য তেহরানে বিমান চলাচল বন্ধ থাকবে

  • আপলোড সময় : ০৫:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন উপলক্ষে তেহরানের আকাশে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত খামেনির জানাজা আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে অনুষ্ঠিত হবে।

বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না।

তিনি আরও জানান, সোমবার জানাজার কারণে তেহরানের দুটি প্রধান বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট পরিচালিত হবে না, ফলে ওই দিন তেহরানের আকাশ সম্পূর্ণ ফ্লাইটশূন্য থাকবে।

এছাড়া, ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আয়াতুল্লাহ খামেনির জানাজার জন্য তেহরানে বিমান চলাচল বন্ধ থাকবে

আপলোড সময় : ০৫:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬