সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স ২০২৬ সফলভাবে সম্পন্ন
- আপলোড সময় : ০৬:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী "সিইউবি ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স ২০২৬" সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনটি ২৫ জুন শুরু হয়ে ২৭ জুন রাজধানীর ওয়াটারফ্রন্ট কনভেনশন হলে সমাপ্ত হয়। প্রথম দুই দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে দেশের ৩০টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি উল্লেখযোগ্য।
সম্মেলনে অংশগ্রহণকারীরা জাতিসংঘের আদলে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিতর্ক, আলোচনা এবং কূটনৈতিক প্রক্রিয়া প্রদর্শন করেন, যা তাদের বিশ্লেষণী দক্ষতা এবং নেতৃত্বের ক্ষমতা তুলে ধরে।
সমাপনী অনুষ্ঠানে সিইউবির উপাচার্য (মনোনীত), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র এবং সম্মাননা বিতরণ করা হয়। বক্তারা বলেন, "মডেল ইউনাইটেড নেশন্স-এর মতো প্ল্যাটফর্ম তরুণদের মধ্যে নেতৃত্ব এবং কূটনৈতিক দক্ষতা গড়ে তুলতে কার্যকর।"
সম্মেলনটি বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে জেপিএন কনসালটেন্সি, বিজম্যান, নেসলে বাংলাদেশ পিএলসি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই। সিইউবি ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।























