শিরোনাম :
ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৬:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ২২৭ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন।
সারজিস আলম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ছাত্রদল যত দ্রুত ছাত্রলীগের মতো হবে, তাদের পরিণতি তত দ্রুত ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।
এদিকে, একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসার ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালীন এ সংঘর্ষের ঘটনা ঘটে।

























