ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ৪০০ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের ৪শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতের সাবেক আমীর ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর লাবিদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গ্রেপ্তারের পর তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরে সমিতির পরিচালকদের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামালপুরে ৪০০ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমীর গ্রেপ্তার

আপলোড সময় : ০৩:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬