ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ৬৬ লাখ টাকার সরকারি অফিস ভবনের একাংশ ধসে পড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীতে নির্মাণের মাত্র দুই বছরের মাথায় এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার আগেই ধসে পড়েছে নবনির্মিত একটি সরকারি অফিস ভবনের একাংশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা খাদ্য গুদাম সংলগ্ন ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য নির্মিত ভবনটি ধসে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সরকারি অর্থায়নে ৬৬ লাখ টাকা ব্যয়ে সরিষাবাড়ী খাদ্য গুদাম চত্বরে এই নতুন অফিস ভবনটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর ভবনটি উদ্বোধন করা হলেও বিগত দুই বছর ধরে সেখানে কোনো দাপ্তরিক কার্যক্রম শুরু হয়নি। ফলে ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় ছিল।

মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, ভবনটির উত্তরের একটি রুমসহ একাংশ ধসে পড়েছে। ভবনের দেয়াল ও কাঠামোর বড় একটি অংশ ভেঙে নিচে পড়ে আছে। পুরো ভবনটিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং স্থানীয়রা আশঙ্কা করছেন যে, যে কোনো সময় পুরো ভবনটি ভেঙে পড়তে পারে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে এত অল্প সময়ের মধ্যেই সরকারি এই স্থাপনাটি ভেঙে পড়েছে। তারা দাবি করেছেন, নির্মাণের পর থেকে দীর্ঘদিন ব্যবহার না করা এবং খোঁজখবর না নেয়ার কারণে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সচেতন মহল সরকারি অর্থের অপচয়ের অভিযোগ তুলেছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রুবিনা খাতুন বলেন, "আমি নতুন যোগদান করেছি। ভবন নির্মাণ সংক্রান্ত কোনো বিষয় আমার জানা নেই।" জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান খান মুঠোফোনে জানান, "বিষয়টি আমি ইতিমধ্যে জেনেছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। আমরা বিষয়টি পরিদর্শন করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামালপুরে ৬৬ লাখ টাকার সরকারি অফিস ভবনের একাংশ ধসে পড়েছে

আপলোড সময় : ০৯:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬