ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের সংসদ ভেঙে নির্বাচন ২৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

আগামী শুক্রবার ইসরায়েলের সংসদ (নেসেট) ভেঙে দেওয়া হবে এবং এর পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটি হবে ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের জনপ্রিয়তার পরীক্ষা হবে।

সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর দল সবচেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে তাকে উগ্র ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট করতে হয়, যার ফলে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে চরমপন্থী সরকার গঠিত হয়।

নেসেটের আর মাত্র কয়েকটি অধিবেশন বাকি রয়েছে, তাই আগামী শুক্রবার সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাঙার আগে নেতানিয়াহুর জোট সরকার কয়েকটি বিতর্কিত আইন পাস করার চেষ্টা চালাচ্ছে।

নির্বাচনের আগে পশ্চিমতীরে ফিলিস্তিনিদের জমি দখল করে নতুন অবৈধ বসতি স্থাপন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ওই অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়াতে পারে।

বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, ৭৬ বছর বয়সী নেতানিয়াহু এবার প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন, তবে তিনি আগেও অনেকবার জরিপকে ভুল প্রমাণ করে ক্ষমতায় ফিরে এসেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসরায়েলের সংসদ ভেঙে নির্বাচন ২৭ অক্টোবর

আপলোড সময় : ০৫:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬