ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

গত জুনের শেষ দিকে ইউরোপজুড়ে টানা আট দিনের তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশে এই তাপপ্রবাহের ফলে এসব মৃত্যু ঘটে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি।

ইউরোমোমোর কর্মকর্তা লাসে ভেস্টারগার্ড জানিয়েছেন, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক এবং তাপজনিত হৃদ্‌যন্ত্র ও শ্বাসতন্ত্রের জটিলতায়। তিনি বলেন, বছরের এ সময়ে এত অল্প সময়ের মধ্যে এত বেশি মৃত্যু স্বাভাবিক নয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়নি দেশভিত্তিক মৃত্যুর সংখ্যা, তবে ফ্রান্স ও বেলজিয়ামে প্রাণহানির সংখ্যা তুলনামূলক বেশি বলে জানা গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাপপ্রবাহজনিত কারণে ইইউভুক্ত কয়েকটি দেশে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, জুনের এই তাপপ্রবাহের পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

আপলোড সময় : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬