ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রেক্ষাপটে আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেন। পরে তারা উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান।

একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

মুখোমুখি অবস্থানে রয়েছে দুই পক্ষ। ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন।

পুলিশও সেখানে অবস্থান করছে এবং ছাত্রদলের নেতাকর্মীরাও আন্দোলনকারীদের সঙ্গে রয়েছেন। এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা

আপলোড সময় : ০৪:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬