ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দেওয়া, গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং হত্যারচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে এই রিমান্ডের আদেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে জোর দাবি জানান। আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করে।

আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জগলুল পাশাকে ৪ আগস্ট রাত দেড়টার দিকে বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ ১১১ আসামি গুলশানের বাসার সামনে অবস্থান নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করে এবং রাস্তা বন্ধ করে দেয়। বেগম খালেদা জিয়া ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সমাবেশে যাওয়ার চেষ্টা করলে আসামিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলা দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন। পুলিশের তথ্য অনুযায়ী, জগলুল পাশা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে

আপলোড সময় : ০২:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬