ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরার বাশেরপুলে অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

নাসরিন আক্তার (২৬) নামেয ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। রোববার ভোররাতে ডেমরার বাঁশেরপুল এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে সুরত হাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী মো. পলাশকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মৃতের চাচা আব্দুল জলিল মিয়া (৪০) ডেমরা থানায় আটক পলাশের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। তাদের উভয়ের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর গ্রামে।

ডেমরা থানার ওসি মো. তাইফুর রহমান মির্জা বলেন, পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ২০১৯ সালে প্রেম করে নাসরিনের বিয়ে হয় পলাশের সঙ্গে। পরে পরবর্তীতে তাদের মাঝে নানা কারণে পারিবারিক কলহ লেগে থাকত। আর ঝগড়াঝাটির সময় পলাশ প্রতিনিয়ত মেয়েটিকে আত্মহত্যার জন্য প্ররোচনা দিত বলে অভিযোগ রয়েছে। এদিকে রোববার ভোর রাতে আমরা খবর পাই ঘরের জানালার গ্রিলের সাথে ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এই মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। সোমবার পলাশকে আদালতে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরার বাশেরপুলে অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

আপলোড সময় : ০৯:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬