ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয়, গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকার বিস্ফোরণের কারণে জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর ব্রেকারে আগুন ধরে যায়, ফলে মাইজদী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের কারণে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার প্রায় অর্ধেক।

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিদ্যুতের চাহিদা ২২ থেকে ২৫ মেগাওয়াট। তবে গতকাল রাতে সরবরাহ করা হয়েছে মাত্র ১০ মেগাওয়াট। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্রেকার পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত এক ঘণ্টা পরপর বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার জানিয়েছেন, বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। বৃষ্টি আসায় কাজে কিছু বিঘ্ন ঘটছে, তবে আশা করা হচ্ছে শনিবার বিকেলের দিকে নতুন ব্রেকার স্থাপনের কাজ শেষ হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১

নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয়, গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ

আপলোড সময় : ০১:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬