ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডের দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ৪-০ গোলে হারালো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ফিফা আসিয়ান কাপে দুর্দান্ত শুরু করেছে থাইল্যান্ড। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার বান্দুং শহরের সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে থাই ফুটবল দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে থাইল্যান্ড। ৩১ মিনিটে দলের তারকা স্ট্রাইকার তিরাসাক পোয়েইফিমাই প্রথম গোলটি করেন। এরপর ৪১ মিনিটে জ্যুড সুনসুপ-বেল গোল করে ব্যবধান দ্বিগুণ করেন, ফলে থাইল্যান্ড ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর পাকিস্তান ম্যাচে ফেরার চেষ্টা করলেও থাইল্যান্ডের রক্ষণভাগ তাদের আটকে রাখে। ৬৪ মিনিটে পাকিস্তানি ফুটবলার হারিস জেবের আত্মঘাতী গোলে পাকিস্তান ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

ম্যাচের ৮৪ মিনিটে তিরাসাক পোয়েইফিমাই নিজের দ্বিতীয় গোলটি করেন এবং দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। শেষ পর্যন্ত থাইল্যান্ড ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১

থাইল্যান্ডের দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ৪-০ গোলে হারালো

আপলোড সময় : ০৬:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬