শিরোনাম :
চট্টগ্রামে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৫:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২২০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হাটহাজারীতে গভীর রাতে অভিযান চালিয়ে মো. নাসির উদ্দিন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম ধলই ২নং ওয়ার্ডের কদল মহান চৌধুরী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার নাসির ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেফতার করে। হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাসিরের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।














