ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১৮ বার পড়া হয়েছে

ফেনীর ফুলগাজীতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের ফেনী জেলা সহ-সভাপতি হাজী জামাল উদ্দিন (৬৬) গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে হাজী জামাল উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৭ নভেম্বর দরবারপুর এলাকার বিএনপি নেতা আব্দুল কাদের জিলানী মামলাটি দায়ের করেন। মামলায় ১৫৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আব্দুল কাদের জিলানী দাবি করেন, গ্রেপ্তার হাজী জামাল উদ্দিনকে তিনি চেনেন না এবং তার বাড়ির অবস্থানও জানেন না। তিনি বলেন, ‘আমি তাকে দেখিনি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬