ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অপ্রতিমের পরিবারকে হুমকি, থানায় জিডি করেছেন বাবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

কুমিল্লায় অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার গতকাল রাতে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিহতের পরিবার জানায়, লাগাতার বেনামি ফোন কল ও অনলাইন অপপ্রচারের কারণে তারা গভীর মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপ্রতিমের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম, বাধ্য হয়ে নিজের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রেখেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ বলেন, সাইবার বুলিং ও অচেনা নম্বর থেকে ফোন করে পরিবারটিকে ডিস্টার্ব করার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জিডির বিষয়ে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানান, বিভিন্ন ফেক ফেসবুক আইডি খুলে তাদের পরিবারকে নিয়ে কাল্পনিক ও অশালীন অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে দিন-রাত কল দিয়ে কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। আতঙ্কে অপ্রতিমের মা তার ফোন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১

কুমিল্লায় অপ্রতিমের পরিবারকে হুমকি, থানায় জিডি করেছেন বাবা

আপলোড সময় : ১১:০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬