সিদ্ধিরগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে রেন্ট-এ কার মালিক সমিতি”র উদ্যোগে দোয়া
- আপলোড সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ৩৯০ বার পড়া হয়েছে
মহরমের পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শহীদদের স্মরণে ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় “চিটাগাংরোড রেন্ট এ কার মালিক সমিতি”র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়স্থ রেন্ট এ কার মালিক সমিতির কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
চিটাগাংরোড রেন্ট-এ কার মালিক সমিতির
সভাপতি মো: টিটু চৌধুরীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি।
এসময় আরও উপস্থিত ছিলেন, রেন্ট-এ কার মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো: রিয়াজুল হাসান রিনাজ, সহ-সভাপতি মো: আব্দুল্লাহ, সহ-সভাপতি মো: মফিদুল হক, সাধারন সম্পাদক মো: খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক মো: ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো: রোমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শফিউদ্দিন মোল্লা, অর্থ সম্পাদক মো: সোহেল রানা, সহ অর্থ সম্পাদক মো: মাইনুদ্দিন, দপ্তর সম্পাদক মো: কুতুব উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মো: মিনাল শেখ প্রচার সম্পাদক মো: মিজান, সহ প্রচার সম্পাদক মো: ফজলুল হক মিলন এবং কার্যকরী সদস্য মো: লিটন আহম্মেদ, মো: জাহিদ, শুরুর মিয়া, ইব্রাহীম ওসমান গনী, আব্দুল জলিল, শফিকুল ইসলাম শফিক, মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ চালক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে কারবালার শহীদদের স্মরণে ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক (রান্না করা খাবার) বিতরণ করা হয়।
আশুরার শিক্ষা হলো, অন্যায় ও জুলুমের কাছে মাথানত না করা এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকা।
























