ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সংস্কার বাস্তবায়ন না করলে পতন অনিবার্য: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপলোড সময় : ১০:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টো পথে হাঁটছে। রোববার (২৮ জুন) মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

পাটওয়ারী বলেন, ‘সরকার যদি ভুল পথে চলে, তাহলে সফলতাও টেকসই হবে না।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘আপনি যদি রেলগাড়ি ভুল পথে চালাতে শুরু করেন, তাহলে তা চলবে না। এই সরকারের প্রথম পথ ছিল সংস্কারের; কিন্তু তারা সেই পথ থেকে সরে গেছে।’

তিনি বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপি যদি সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে তাদেরও পতন হবে। বিষয়টি তারেক রহমানকে বুঝতে হবে।’

পাটওয়ারী আরও বলেন, ‘১১ দল এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। গত নির্বাচনে ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জনগণের রায়ের বিরুদ্ধে কোনো সরকার যেতে পারে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যতই লাফালাফি করুন, তাতে লাভ হবে না। বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হবে।’ এ সময় ১১ দলীয় জোটের নেতা এমাদুল ইসলাম, ফয়ছল আহমদ, এনসিপির নেতা প্রীতম দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি সংস্কার বাস্তবায়ন না করলে পতন অনিবার্য: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপলোড সময় : ১০:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬