বিরোধী দলের ওয়াকআউট, সংসদ অধিবেশন স্থগিত
- আপলোড সময় : ১১:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২২৪ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রবিবার (২৮ জুন) রাতে আইন প্রণয়নের কার্যক্রম চলাকালে বিলের প্রতিলিপি না পাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করলে স্পিকার তাকে ফ্লোর দেন। এ সময় বিরোধী দলের একাধিক সদস্য পয়েন্ট অব অর্ডারে কথা বলার জন্য দাঁড়ান।
স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, এই মুহূর্তে পয়েন্ট অব অর্ডারে কথা বলাটা এন্ডলেস (অনন্ত) হয়ে যাবে।’ মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনাদের ভালোর জন্যই বলছি, প্লিজ বসুন। আপনাদের জন্য সুখবর আছে।’
হট্টগোল বাড়লে সরকারি দলের পক্ষ থেকে আগামীকাল বিবৃতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্পিকার সমবায় ও স্থানীয় সরকার মন্ত্রীর বিবৃতি স্থগিত করেন এবং অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন। তিনি বলেন, ‘সংসদের বৈঠক সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মূলতবি করা হলো।’
























