ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানোর হুমকি নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • আপলোড সময় : ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। তিনি রোববার (২৮ জুন) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

পাটওয়ারী বলেন, ‘শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে এবং ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস বা নয়-ছয় হবে না।’

তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সীমান্ত দিয়ে পুশইনের মতো ঘটনা ঘটছে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে।’

সীমান্তবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত পাহারায় ভূমিকা রাখতে হবে, যাতে অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে।’ সভায় এনসিপির অন্যান্য নেতারাও বক্তব্য দেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানোর হুমকি নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপলোড সময় : ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬