ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ ইসলাম: ইতিহাসের প্রতীক, বললেন ড. ইউনূস

  • আপলোড সময় : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

ইউনূস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সাভারে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘তিনি ব্যক্তি নন, একটি ইতিহাস’।

রোববার (২৮ জুন) সম্মেলনের সমাপনী দিনে নাহিদ ইসলাম অনুষ্ঠানে যোগ দেন। সম্মেলনের উদ্বোধন করেন ড. ইউনূস। এবারের সম্মেলনে ৩৭টি দেশ থেকে ২১৯ জন প্রতিনিধি অংশ নেন।

ড. ইউনূস বলেন, ‘নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয় শেষ করা এক ছাত্র, যে একটি সরকারের পতন ঘটিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। সেই অভ্যুত্থানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।’

নাহিদ ইসলাম বলেন, ড. ইউনূসের ক্ষুদ্রঋণ কার্যক্রম ও সামাজিক ব্যবসার ধারণা বিশ্বজুড়ে পরিচিত। তিনি জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ড. ইউনূস তরুণদের অনুপ্রাণিত ও দিকনির্দেশনা দিয়েছেন।

ড. ইউনূস উল্লেখ করেন, নাহিদ ইসলাম সরকার গঠনের সময় অংশ ছিলেন, পরে রাজনীতিতে যোগ দেন এবং এনসিপি গঠন করেন। সর্বশেষ নির্বাচনে দলটি ছয়টি আসনে জয়লাভ করেছে এবং সংরক্ষিত আসনে দুজন নারী রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাহিদ ইসলাম: ইতিহাসের প্রতীক, বললেন ড. ইউনূস

আপলোড সময় : ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬