ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত, আহত একজন

  • আপলোড সময় : ১০:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (১৭) ও নাঈম (১৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাব্বির (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার বিকালে সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে এবং নাঈম একই এলাকার তাজুল ইসলামের ছেলে। আহত সাব্বির শহিদ আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, "দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। অপর একজনকে রেফার করা হয়েছে।"

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, "ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘাতক বাসের চালক পালিয়ে গেছে, তবে বাসটি জব্দ করা হয়েছে। মোটরসাইকেলও পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত, আহত একজন

আপলোড সময় : ১০:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬