ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

  • আপলোড সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে নয়টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো: আব্দুল বাতেন, ডা. শাহেদুল আলম ভুঁইয়া, চিকিৎসা সহকারী মো. মোশারফ হোসেন, নার্সিং সুপারভাইজার নির্লিপ্তা রানী হালদার এবং মিডওয়াইফারী শ্রাবণী তালুকদার উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে উপজেলার ১টি স্থায়ী কেন্দ্র ও ১২০টি অস্থায়ী কেন্দ্রে ২৩ হাজার ৬শ ৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে শিল্পী রাণী মোদক বলেন, "আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। শিশুদের অপুষ্টি দূরীকরণ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" তিনি অভিভাবক ও সুধীজনদের ক্যাম্পেইনের আওতায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানান।

ক্যাম্পেইনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

আপলোড সময় : ০৭:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬