শিরোনাম :
৬০০ শিশুর মৃত্যুর পেছনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকারী সারজিস ও হাসনাতদের দায়ী করলেন তারেক রহমান
- আপলোড সময় : ১০:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২১২ বার পড়া হয়েছে
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণকারী সারজিস ও হাসনাতরা ৬০০ শিশুর মৃত্যুর জন্য দায়ী। তিনি প্রশ্ন তুলেছেন, “কারা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে? এই সারজিসরা, এই হাসনাতরা।”
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তারেক রহমান বলেন, “হাজার হাজার কোটি টাকা কে দুর্নীতি করেছে? হান্নান মাসউদ, হাসনাত আবদুল্লাহ, আসিফ, নাহিদ—এরা তো সবকিছু মিলিয়ে করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, “পাঠ্যপুস্তক, যা প্রতিবছর জানুয়ারিতে পাওয়া যায়, সারজিসদের লুটপাটের কারণে জুন-জুলাইতে পাওয়া গেছে। এই জালিয়াতির সব বের হয়নি।”
তারেক রহমান বলেন, “৬০০ শিশু মারা গেছে। কাকে দায়ী করব? কারা সারা দেশে মাস্তানি করেছে? এই সারজিসরা, এই হাসনাতরা নিয়ন্ত্রণ করছে না?”
























