ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে স্বাধীনতার কথা বলছে যারা স্বাধীনতা চায়নি: রাশেদ খান

  • আপলোড সময় : ০৬:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায়নি, তারা আজ সংসদে দাঁড়িয়ে স্বাধীনতার কথা বলছে।’ রবিবার (২৮ জুন) কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘যারা এ দেশের স্বাধীনতা চায়নি, একটি পতাকা চায়নি, তারা আজ সংসদে স্বাধীনতার কথা বলছে। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার। জামায়াতে ইসলামী, যারা ৭১-এর গণহত্যার সহযোগী দল, এখনও একই নামে বাংলাদেশে রাজনীতি করছে।’

তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে নির্বাচনে তারা প্রধান বিরোধী দল হয়েছে, কিন্তু তাদের কণ্ঠে জোর নেই। কারণ তারা স্বাধীনতা চায়নি। জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ সংসদে বিএনপির নেতাকর্মীদের শান্ত করার জন্য বলেন, আমরা বাইরে একসঙ্গে আড্ডা দিই।’

রাশেদ খান সংসদে বাজেট অধিবেশন নিয়ে মন্তব্য করে বলেন, ‘বাজেটের আলোচনা হচ্ছে না, তারা ছায়া সরকার গঠন করেছে। বাজেটের আলোচনায় তারা লাইনচ্যুত হয়েছে।’ তিনি ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘অনেকে ঘরে ঘুমাতে পারেনি, অনেকের ব্যবসা ধ্বংস হয়েছে। এখন তাদের কটাক্ষ করা ঠিক নয়।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংসদে স্বাধীনতার কথা বলছে যারা স্বাধীনতা চায়নি: রাশেদ খান

আপলোড সময় : ০৬:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬