ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নারীদের মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১০:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২১১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে নারীদের নিয়ে মাদকবিরোধী সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’ স্লোগানে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহতা, পরিবার ও সমাজে এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

রবিবার (২৮ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে সয়াধানগড়া মধ্যপাড়া আজাদ মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। আলোচনা সভাটি পরিচালনা করেন নির্জনা পরিবহনের পরিচালক শেখ কামাল।

স্থানীয় বাসিন্দা মোছা. ঝরি বেগম বলেন, একজন মা চাইলে তার সন্তানকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পারেন। রোকেয়া খাতুন জানান, মাদকের কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয় এবং নারীদের মাদকবিরোধী সোচ্চার হতে হবে।

শেখ কামাল বলেন, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নারীদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। নূর কায়েম সবুজ বলেন, মাদক একটি নীরব ঘাতক এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লক্ষ্য বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিরাজগঞ্জে নারীদের মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১০:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬