শিরোনাম :
রাজশাহী কলেজে পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আপলোড সময় : ০৯:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষা দিতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সজিব আলী (২৪) গ্রেপ্তার হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
সজিব আলী রাজশাহী নগরীর চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে এবং কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে আটক করেন এবং পরে পুলিশকে খবর দেন। বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারি জানান, সজিব আলীর বিষয়ে যাচাই-বাছাই চলছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা দেখা হচ্ছে।
























