শিরোনাম :
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা
- আপলোড সময় : ০৮:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১৯৮৮টি মামলা করেছে। শনিবার (২৭ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২১৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৭টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২১টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪০টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৯২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯২টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং এবং ১৪৬টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
























