দৌলতদিয়ায় পদ্মার পাঁচ ইলিশ ৪৭ হাজার টাকায় বিক্রি
- আপলোড সময় : ১০:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২২১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া পাঁচটি ইলিশ মাছ ৪৭ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, রোববার ভোরে পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেলেন জেলে নিয়ামত হালদার ও পরান হালদারসহ কয়েকজন। সকালবেলা জাল টেনে তুললে ৪ কেজি ওজনের ২টি এবং ৭ কেজি ওজনের ৩টি বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যায়। পরে মাছগুলো দৌলতদিয়ার বিভিন্ন আড়তে উন্মুক্ত নিলামে বিক্রি হয়।
সম্রাট শাজাহান শেখ জানান, তিনি দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা এবং তিনটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার ১০০ টাকা দরে কিনে নেন। পরে ফেসবুকে ছবি আপলোড করে ১০০ টাকা লাভে প্রতি কেজিতে ৪ হাজার ৩০০ টাকায় মোট ৪৭ হাজার ৩০০ টাকায় মাছগুলো বিক্রি করেন। গোপালগঞ্জে বসবাসরত এক ইতালি প্রবাসী মাছগুলো কিনেছেন।
চলতি বর্ষা মৌসুমে পদ্মায় বড় সাইজের ইলিশ প্রায়ই ধরা পড়লেও এক কেজি ওজনের ইলিশ কম ধরা পড়ছে।
























