ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ইশতেহারে ইসলামের প্রতিশ্রুতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

  • আপলোড সময় : ১১:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দলটির ৯৩ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহারে ইসলামী রাষ্ট্র, শরিয়াহ আইন বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কোনও অঙ্গীকার নেই। রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতকে একটি ‘আন্তর্জাতিক সংগঠনের শাখা’ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের রাজনৈতিক কর্মসূচিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নেই। তিনি বলেন, শিক্ষা খাতে ইশতেহারে শুধু মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের কথা বলা হয়েছে, অথচ দেশের অধিকাংশ শিক্ষার্থী সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে।

জামায়াতের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। স্বাধীনতার পর ১৯৭৯ সালে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ পেয়ে পুনর্গঠিত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনা প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।

অর্থনীতি প্রসঙ্গে তিনি জানান, ৯ লাখ ৩৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। ইসলামী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের শেয়ার বিক্রি নিয়ে বিতর্কের জবাব দিয়ে তিনি বলেন, অডিট প্রতিবেদনে তার দাবির সত্যতা মিলেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াতের ইশতেহারে ইসলামের প্রতিশ্রুতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

আপলোড সময় : ১১:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬