ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত এমপির অনুদান তালিকায় মেয়ের নাম অন্তর্ভুক্ত

Khondkar Rahima Begum Srity
Khondkar Rahima Begum Srity
  • আপলোড সময় : ০৭:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের তালিকায় তার মেয়ে ফাইজার নাম অন্তর্ভুক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তালিকাটি ভাইরাল হয়, যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে জারি করা চিঠিতে ২০২৫-২০২৬ অর্থবছরের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিভিন্ন ব্যক্তির অনুকূলে অনুদান মঞ্জুরির কথা উল্লেখ করা হয়েছে। হবোখালী গ্রামের ফাইজার নাম ১ নম্বরে এবং আতাউর রহমান বাচ্চুর মেয়ের নাম ৮ নম্বরে ১০ হাজার টাকা করে অন্তর্ভুক্ত রয়েছে।

এমপি আতাউর রহমান বাচ্চু জানান, ‘একজন এমপি জনকল্যাণমূলক কাজের জন্য ৫ লাখ টাকা ঐচ্ছিক অনুদান তহবিল পেয়ে থাকেন। আমি যেদিন শপথ নিয়েছি, সেদিন থেকে হিসাব করলে নড়াইল-২ আসনে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা পেয়েছি।’ তিনি বলেন, ‘আমি তালিকা দেখার সুযোগ পাইনি এবং টাকাও এখনও হাতে পাইনি।’

তিনি আরও জানান, ‘টাকা হাতে পাওয়ার পর প্রকৃত তালিকা জনগণ জানতে পারবে। আজকের মধ্যে একটি তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হবে। সদর উপজেলায় ১০ জনের জন্য ৮০ হাজার টাকা এবং লোহাগড়া উপজেলায় ১১ জনের নামে ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াত এমপির অনুদান তালিকায় মেয়ের নাম অন্তর্ভুক্ত

আপলোড সময় : ০৭:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬