বগুড়া ইসলামিক দাওয়াহ্ সেন্টারের অফিস উদ্বোধন ও আশুরার সিয়ামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৯:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২১৮ বার পড়া হয়েছে
বগুড়া ইসলামিক দাওয়াহ্ সেন্টারের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পবিত্র আশুরার সিয়ামের ইফতার মাহফিল বগুড়া শহরের সাতমাথাস্থ বিআরটিসি মার্কেটের ৫ম তলায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মোঃ সাজ্জাদ হোসেনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সঞ্চালনা করেন শাইখ ইসমাইল হোসেন এবং সভাপতিত্ব করেন শাইখ সাইফুল ইসলাম খাঁন মাদানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী হায়দার খোকন, সহ-সভাপতি, সূত্রাপুর আহলে হাদীস জামে মসজিদ, বগুড়া। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারী জেনারেল, দি মেসেজ ফাউন্ডেশন ও বাংলাদেশ পপুলেশন ক্রাইসিস কমিটি, ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন শাইখ মুহাম্মাদ আব্দুল্লাহিল কাফী মাদানী, জনাব মোঃ আব্দুল মালেক, মোঃ আনছার আলী বাদল, মোঃ আব্দুল হাই আকন্দ ও মোঃ শাহ্ আলম নাযীর আহমাদ সরকার।
বক্তারা ইসলামী দাওয়াতের গুরুত্ব, তাওহীদ ও সুন্নাহভিত্তিক জীবন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং পবিত্র আশুরার শিক্ষা তুলে ধরেন। তারা বগুড়া ইসলামিক দাওয়াহ্ সেন্টারের কার্যক্রম বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে আশুরার সিয়ামের ইফতার অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

























