ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আব্বাসের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন। তিনি লিজেন্ডারি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দ্য ন্যাশন (পাকিস্তান)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রথমে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আব্বাস। রাজাউল্লাহর সঙ্গে নবম উইকেট জুটিতে ৪২ রান করে দলকে লিড এনে দেন। দুজনে মিলে ১২১ রান যোগ করেন, যার ফলে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান করে। আব্বাস ৬৭ বল খেলে ২ ছক্কা ও ৫ চারে ৪২ রান করেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান।

ইংল্যান্ডকে ১৩০ রানের লক্ষ্য দেওয়ার পর বল হাতেও দুর্দান্ত শুরু করেন আব্বাস। প্রথম ওভারেই দুটি উইকেট নেন তিনি, ফলে ইংল্যান্ডের প্রথম দুই ব্যাটার ডাক মারেন। এ সময় পাকিস্তানের আশা জাগে।

আব্বাস ও রাজার জুটিতে মারা ১০ ছক্কা টেস্ট ইতিহাসে অন্য কোনো দলের শেষ তিন ব্যাটসম্যানের সম্মিলিতভাবে সর্বোচ্চ। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে এত ছক্কা নেই অন্য কোনো দলের।

এছাড়া, আব্বাস জোড়া আঘাতে আকরামের ১৯৯৯ সালের কীর্তির পুনরাবৃত্তি করেন। ওইবার টেস্ট ইনিংসের প্রথম ওভারে দুটি উইকেট নেন সাবেক পেসার। দুই দশকেরও বেশি সময় পর আব্বাস একই সাফল্য অর্জন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আব্বাসের দুর্দান্ত পারফরম্যান্সে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসালেন

আপলোড সময় : ১০:০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬