মে দিবসে মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মুসা
- আপলোড সময় : ০২:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
১লা মে ২০২৬ মহান মে দিবসে বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও সংহতি দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নং ওয়ার্ড যুবদল নেতা মো. মুসা আহমেদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি সকল মেহনতি মানুষকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বাণীতে যুবদল নেতা মো. মুসা আহমেদ মে দিবসের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জোর দাবি জানান।
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে যুবদলের এই নেতা বলেন, ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের আত্মত্যাগ ছিল অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেদিন শ্রমিকরা ৮ ঘণ্টা শ্রম সময়ের দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাঁদের সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা স্বীকৃত হয়েছে। তাই মে দিবসের এই চেতনাকে ধারণ করে শ্রমিকের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
শ্রমজীবী মানুষের সমৃদ্ধি কামনা করে তিনি আরও বলেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই ন্যায্য পারিশ্রমিক পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি মজবুত হবে এবং জাতি প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তিনি সবসময় মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সবশেষে যুবদল নেতা মো. মুসা আহমেদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তোলার কথা জানান। দেশের শিল্প ও উৎপাদন খাতের উন্নয়নের স্বার্থে শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।






















