ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুল হক: শেখ হাসিনার পথে হাঁটবেন তারেক রহমানও

  • আপলোড সময় : ১১:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১৫ বছর বিএনপির নেতৃত্বের ব্যর্থতার কারণে দেশের যুবকরা প্রাণ দিয়েছে। তিনি ২০১৩ সালের শাপলা চত্বরে এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, বাংলার মানুষ ৫ আগস্ট নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। তিনি অভিযোগ করেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৭০ ভাগ মানুষের ভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।

শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মামুনুল হক আরও বলেন, গণভোটে ৭০ ভাগ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে এবং এই রায় শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের দাবি জানান। তিনি সতর্ক করেন, বর্তমান সরকার যদি ব্যর্থ হয়, তাহলে তারা রাজপথে নামবে। তিনি অভিযোগ করেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমঝোতা করে রাজনৈতিক সংস্কার প্রস্তাব নষ্ট করেছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াতকে হারিয়েছে। তিনি জানান, গণভোটে মানুষ সরাসরি ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং প্রধানমন্ত্রী চীন ও মালয়েশিয়া থেকে দেশে কী নিয়ে এসেছেন, তা জনগণকে জানাতে পারছেন না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মামুনুল হক: শেখ হাসিনার পথে হাঁটবেন তারেক রহমানও

আপলোড সময় : ১১:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬