ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১১ বার পড়া হয়েছে

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।

বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

জানা গেছে, ‘চকবাজার স্টাফ সমিতি’ নামে একটি সংগঠনের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়েছে। বিক্ষোভের কারণে শাহবাগ মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ

আপলোড সময় : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬