ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদা উপজেলায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বোদা বাইপাস মডেল মসজিদের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বাকপুর ক্লাব পাড়া এলাকার দিনেষ চন্দ্র রায়ের ছেলে মেহের রায় (২৩) এবং মোঃ আষিনার ছেলে মোঃ হৃদয় (২২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে গাঁজা নিয়ে বোদা বাইপাস হয়ে সাকোরার দিকে যাচ্ছেন।

পুলিশের একটি দল বোদা পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অবস্থান নেয়। পরে একটি মোটরসাইকেল থামিয়ে চালক হৃদয় ও পেছনে থাকা মেহের রায়কে আটক করা হয়। তাদের মোটরসাইকেলের মাঝখানে থাকা সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ১২টি পোটলা উদ্ধার করা হয়, যা পুরোনো কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকানো ছিল।

পুলিশের পরিমাপক যন্ত্র দিয়ে ওজন করে ওই পোটলাগুলোতে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোয়েন্দা পুলিশের অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পঞ্চগড়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ০৭:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬