ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বাসে অভিযান, ১৬ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের মোচাক এলাকার জোনাকি ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয় ডিএনসির সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন – মোঃ তারিফ (২৮) ও মোঃ সুজন মিয়া (২২)।
ডিএনসি সূত্রে জানা গেছে, আটক তারিফের পিতা মোঃ দেলোয়ার হোসেন এবং মাতা মৃত শাহানাজ বেগম। তিনি বর্তমানে রাজধানীর পল্লবী থানার সেকশন-৬ এলাকার বাসা নং-১০২ এ বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার কাউখালী থানার আয়রন (বড় বাড়ি) এলাকায়।

অপরদিকে আটক সুজন মিয়ার পিতা মোঃ ওয়াহিদ এবং মাতা মোছাঃ মরিয়ম বেগম। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার কৈলাইন চাষের দিঘীরপাড় এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিদর্শক মোঃ এনামুল হক বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং ঘটনাটি অধিকতর তদন্তাধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জে বাসে অভিযান, ১৬ কেজি গাঁজাসহ আটক ২

আপলোড সময় : ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬