বর্তমান সরকারের ব্যাংক লুটের খবর নেই: পার্থের দাবি
- আপলোড সময় : ০৮:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ শনিবার (২৭ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বলেন, বর্তমান সরকারের গত চার মাসে কোনো ব্যাংক লুটের খবর নেই। তিনি বিগত ১৭ বছরের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য তুলে ধরেন।
পার্থ বাজেটকে ‘জনকল্যাণমুখী’ আখ্যা দিয়ে বলেন, এতে ৪১ লাখ ফ্যামিলি কার্ড, শারীরিক প্রতিবন্ধীদের সরঞ্জামের ওপর কর কমানো এবং চিকিৎসার জন্য ওষুধের দাম কমানোর প্রস্তাব রয়েছে। তিনি বলেন, ‘এই বাজেটের মাইন্ডসেটটা সম্পূর্ণ জনকল্যাণমুখী।’
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এনবিআরের ট্র্যাক রেকর্ড গত ১৭ বছর ভালো ছিল না, কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয়েছে।’ তিনি জনগণকে ২০ হাজার কোটি টাকার পদ্মা সেতুর অহংকারের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে পার্থ বলেন, ‘রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কোনো দুর্নীতি নেই। বাজেট নিয়ে রাজনীতি না করে এটিকে জাতীয় ইস্যু হিসেবে নিতে হবে।’ তিনি যাকাতভিত্তিক অর্থনীতি প্রসারের প্রস্তাব দেন এবং ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
নিজের নির্বাচনী এলাকা ভোলার উন্নয়ন নিয়ে দাবি জানিয়ে তিনি বলেন, ‘ভোলায় ১.৩ ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস আছে। মন্ত্রীদের আমার পিছে ঘোরা উচিত।’ ভোলা-বরিশাল সেতু বাজেটে না থাকায় ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি।





















