ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন প্রক্রিয়ায় নারী-পুরুষের সমান অংশগ্রহণের আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি এ কথা বলেন রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত একটি কর্মশালায়।

কর্মশালাটির শিরোনাম ছিল ‘জনসংখ্যা বোনাস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আইসিপিডি প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদের ভূমিকা’। এতে স্পিকার বলেন, জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরিত করা আমাদের অন্যতম চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, জনমিতিক লভ্যাংশের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার জন্য নারী-পুরুষের সমান ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যাকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে রূপান্তর করতে হবে। এছাড়া, এসডিজি বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দেশের সবচেয়ে বড় সম্পদ হলো দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী। তিনি দক্ষ মানবসম্পদ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জাতিসংঘের জনসংখ্যা উন্নয়ন বিষয়ক তহবিল (ইউএনএফপিএ) এর বাংলাদেশ প্রতিনিধি ক্যাথেরিন ব্রিন ক্যাম্পকং বলেন, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তন প্রতিরোধ ও জনবান্ধব নীতি প্রণয়নে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উন্নয়ন প্রক্রিয়ায় নারী-পুরুষের সমান অংশগ্রহণের আহ্বান স্পিকারের

আপলোড সময় : ০৩:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬