যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা
- আপলোড সময় : ০৯:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে
বগুড়ার ধুনট উপজেলা যুবদলের অধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল ধুনট উপজেলার অধিনস্থ ১০টি ইউনিয়ন এবং ৯০টি ওয়ার্ডের বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, শিগগিরই ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
























