ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর প্রকল্পের সার্ভারে অগ্নিকাণ্ড, দুই দিনেও বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়নি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২৩ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অভ্যন্তরে পাইওনিয়ার বেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আগুনের কারণ, বিস্তৃতি ও ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।

জানা গেছে, আগুনের ফলে রূপপুরের সার্ভার লাইনে ইন্টারনেট সংযোগসহ আশপাশের কয়েকটি কক্ষে থাকা কম্পিউটার, কাগজপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। পুলিশ জানিয়েছে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ থেকে ভোর সোয়া ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানিয়েছেন, তিনি ঘটনার সময় অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন এবং বিস্তারিত তথ্য জানাতে পারেননি। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় অল্পসময়ের মধ্যে আগুন নেভানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজের ভবনে ইন্টারনেট ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা রূপপুরে কর্মরত প্রকৌশলীদের কাজ ব্যাহত করছে। আজ বুধবার দুপুর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এই সমস্যা অব্যাহত ছিল।

পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রূপপুর প্রকল্পের সার্ভারে অগ্নিকাণ্ড, দুই দিনেও বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়নি

আপলোড সময় : ০৭:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬